ঝিনাইদহে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার অভিযোগে কর্মচারী আটক

কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার অভিযোগে কর্মচারী আটক

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের কালীগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে দলিলে টিপসই নেওয়ার বিপরীতে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়ে এক কর্মচারীকে হাতেনাতে ধরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফির অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহের একটি দল অভিযান চালায়।

অভিযানকালে দুদক কর্মকর্তারা ছদ্মবেশে কার্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় সেবাগ্রহীতাদের বিভিন্ন দলিলে টিপসই নেওয়ার বিপরীতে ঘুষ গ্রহণসহ বেশ কিছু অনিয়মের তথ্য পান তাঁরা। পরে কার্যালয়ে মাস্টাররোলে কর্মরত এক কর্মচারীকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তী সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন।

অভিযানকালে অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। এসব নথি পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

এদিকে একই দিন চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি, চিকিৎসাসেবায় অবহেলা ও রোগী হয়রানির অভিযোগে পৃথক অভিযান চালায় দুদকের আরেকটি দল।

অভিযানকালে চিকিৎসকদের উপস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি হাজিরা খাতা ও বায়োমেট্রিক হাজিরার তথ্য যাচাই করা হয়। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগ, টিকিট বিতরণ কার্যক্রম, রোগীদের খাবারের মান, রান্নাঘরের পরিবেশ, ওয়ার্ড এবং প্যাথলজি বিভাগ পরিদর্শন করেন কর্মকর্তারা। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান ও হয়রানির বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

দুদক টিম হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পর্যবেক্ষণের বিষয়গুলো অবহিত করে রোগীদের যথাসময়ে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন এবং হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেয়।

আরো পড়ুন
ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলায় ১৩ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার
মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২
ঝিনাইদহের সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৯
সিপিবি কার্যালয়ে হামলা ও বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার তাণ্ডবে
Scroll to Top