কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার

বনি আমিন, কালীগঞ্জ:

কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর এলাকায় এক ছাত্রলীগ কর্মীর দোকান থেকে ধারালো অস্ত্র ও ককটেল উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত দোকানের মালিক রুবেল হোসেন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল এবং সে একটি ব্যক্তিগত বিরোধের জেরে এক ব্যক্তিকে মারধরও করেছে। সোমবার দুপুর ২টার দিকে রুবেল হোসেনের দোকান থেকে কয়েকটি ধারালো দা, হাসুয়া, চাইনিজ কুড়াল, হাতুড়ি, একটি ককটেল, লোহার রড এবং রেললাইনের পাথর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তুগুলোর মধ্যে একটি কালো টেপ মোড়ানো বস্তু রয়েছে, যা বিস্ফোরক কি না তা পরীক্ষা করে জানানো হবে। রুবেল হোসেন পলাতক রয়েছে এবং পুলিশ তাকে খুঁজছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রুবেল হোসেন শিবনগর মন্দিরের পাশে আক্তার হোসেনের দোকান ভাড়া নিয়ে আসবাবপত্র তৈরির কাজ করছিল। সোমবার সকালে তুচ্ছ এক ঘটনার জেরে চঞ্চল নামে এক ব্যক্তিকে মারধর করে সে। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে অস্ত্রগুলো উদ্ধার করে। উদ্ধারকালে রুবেলের মা দোকানে উপস্থিত ছিলেন।

কালীগঞ্জ থানার এসআই হাসান আলী জানান, স্থানীয়দের তথ্যে ভিত্তি করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top