কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, গুরুতর আহত ১

কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, গুরুতর আহত ১

কালীগঞ্জ প্রতিনিধি

কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত ও একজন গুরুতর আহতের ঘটনা ঘটেছে।  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চোর সন্দেহে আরও একজন গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২২ আগস্ট) ভোররাত ৩টার দিকে বাদুরগাছা গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে বাদুরগাছা গ্রামের নিলুফার ইয়াসমিন নামে এক বিধবা নারীর বাড়িতে কয়েকজন ব্যক্তি গরু চুরির উদ্দেশ্যে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গৃহকর্ত্রী চিৎকার শুরু করলে আশেপাশের স্থানীয় বাসিন্দারা ছুটে এসে চোরদের ধাওয়া করেন। পরবর্তীতে গ্রামবাসী দীর্ঘ সময় খোঁজাখুঁজি করে দুজনকে আটক করতে সক্ষম হন। এ সময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে আহত ব্যক্তিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, “আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে গভীরভাবে তদন্ত করা হচ্ছে। একই সাথে নিহত ও আহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”

আরো পড়ুন
মহেশপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মান্নান আটক
আরো পড়ুন
তর্কের জেরে পলিটেকনিক শিক্ষার্থী নিহত
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 20 At 3.47.24 Pm
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 20 At 3.47.23 Pm
আরো পড়ুন
পুরোনো বাইক কিনে বিপাকে জামায়াত নেতা
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 19 At 9.17.11 Pm
আরো পড়ুন
Scroll to Top