সরকারি ফ্ল্যাট-গাড়ি

এমপি হলে সরকারি ফ্ল্যাট-গাড়ি নেব না, নলডাঙ্গা ইউনিয়ন কর্মী সমাবেশে………আবু তালিব

সাইফুল ইসলাম ঝিনাইদহ-

এমপি হলে সরকারি ফ্ল্যাট-গাড়ি নেব না, ৩ কোটি টাকার বিলাসবহুল গাড়ি বা সরকারি ফ্ল্যাট-বাসভবনের বরাদ্দ নেব না। সাধারণ মানুষের মতই সাধারণভাবে চলব, কারণ আমি জনগণের সেবক হতে চাই, ভিআইপি নয়।

এভাবেই বক্তব্য শুরু করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা নায়েবে আমীর ও কালীগঞ্জ-৪ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা আবু তালিব। তিনি সোমবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের যাত্রাপুর স্কুল মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তরুণদের নেশা, মাদক আর বেকারত্বের অন্ধকার থেকে মুক্ত করার জন্য আমরা কাজ করব। কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হবে না। সমাজে নারীকে যথাযথ মর্যাদা দিতে হবে। নতুন প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর, আলোকিত সমাজ গড়ে তুলতে চাই।

কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমীর ড. হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন ১৭ নং নলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন ৭ নং মহারাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান পদপ্রার্থী আহম্মদ আলী, সেক্রেটারি আশরাফুল ইসলাম, সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, আবুবকর, রুহুল আমিন, রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মী সমাবেশে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান ঘোষণা করা হয় ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেনকে।

সমাবেশে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন নলডাঙ্গা ইউনিয়ন নায়েবে আমীর মনিরুজ্জামান।

আরো পড়ুন
মালিয়াটে সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবিবের উদ্যোগে ৩ কাঁচা সড়কে ইটের রাবিশ, কাদার দুর্ভোগ থেকে মুক্তি
আরো পড়ুন
ঝিনাইদহে দিনে গড়ে ৮ তালাক
আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
Scroll to Top