হরিণাকুন্ডুতে জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হরিণাকুন্ডুতে জামায়াত নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ খলিলুর রহমান, হরিণাকুন্ডু, প্রতিনিধি:

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ৬ নম্বর ফলসী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিসকাত হোসেন বাপ্পী হামলার শিকার হওয়ার ঘটনায় প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বলরামপুর থেকে অফিসে যাওয়ার পথে মিসকাত হোসেন বাপ্পীর ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রতিবাদে আজ আসরের নামাজের পর হরিণাকুন্ডু উপজেলা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও স্থানীয় জনশক্তির অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হামলার ঘটনার প্রতিবাদ জানায় এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা মিসকাত হোসেন বাপ্পীর ওপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।

মিছিল ও সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

আল্লাহ মিসকাত হোসেন বাপ্পী ভাইকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। আমিন।

আরো পড়ুন
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়
কালীগঞ্জ খেজুরর গাছ
আরো পড়ুন
ঝিনাইদহের রাজনৈতিক উত্তাপ ও গোয়েন্দা ব্যর্থতার নেপথ্যে আওয়ামী লীগের নতুন কৌশল?
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলার ইতিহাস
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 19 At 9.17.11 Pm
আরো পড়ুন
হরিণাকুণ্ডুতে শ্রমিক ছাড়াই ভেকু দিয়ে খাল খনন, অর্থ আত্মসাৎ ও সেচ সংকটে কৃষকেরা
আরো পড়ুন
Scroll to Top