Jpg 64

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে সরকার ভুল করেনি: আইনমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে সরকার ভুল করেনি: আইনমন্ত্রী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে সরকার কোনো ভুল করেনি বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, নিষিদ্ধ দলের নৈরাজ্যের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

আইনমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের আসল চরিত্র এবং তাদের কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে, তারাই তা প্রমাণ করছে যে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেশ ও জাতি জানছে যে এই সরকার কোনো ভুল করেনি; কারণ তাদের রাজনীতি জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসকেন্দ্রিক। আইনগতভাবে যেসব পদক্ষেপ নেওয়া দরকার, তার সবই নেওয়া হবে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, ভালো শিক্ষার্থীরা রাজনীতিতে না এলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে না। সরকার সব ধরনের অপরাধের বিচার করতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা প্রশাসক নোমান হাসান ও পুলিশ সুপার আসিস বিন হাসানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

আরো পড়ুন
সাবেক এমপি – সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
আরো পড়ুন
ঝিনাইদহ দুর্ঘটনা
আরো পড়ুন
Home Minister Media Ajker Patrika 100467
আরো পড়ুন
আরো পড়ুন
কালীগঞ্জ এমপি – কালীগঞ্জে এমপি মাওলানা আবু তালিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত
আরো পড়ুন
ঝিনাইদহে নারী
আরো পড়ুন
Scroll to Top