মিলল কৃষকের লাশ

ঝিনাইদহ সদরে ধানক্ষেতে মিলল কৃষকের লাশ

সদর, ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদরে ধানক্ষেতে মিলল কৃষকের লাশ। ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের নলবিলা মাঠ থেকে মোহাম্মদ আলী (৪৮) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার রাত ১০টার দিকে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়।

মোহাম্মদ আলী গাড়ামারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। স্থানীয়রা জানান, কৃষক মোহাম্মদ আলী বিকেলে বাড়ি থেকে নলবিলের মাঠে যান। কিন্তু সন্ধ্যার পরে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। রাতে স্থানীয়রা ধানক্ষেতের কাছে তার লাশ পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

স্থানীয় কৃষক শাজাহান আলী বলেন, “আমরা মাঠে খোঁজাখুঁজির সময় দেখি মন্টু মিয়ার ধানের জমিতে মোহাম্মদ আলীর লাশ পড়ে আছে। তার ঘাড় ও নাভির উপরে আঘাতের চিহ্ন আছে। আমরা লাশ দেখে পরিবারে খবর দিলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।”

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “!মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি বজ্রপাতে মৃত্যু তা ময়নাতদন্তের পর জানা যাবে।”

 

আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
দন্ত চিকিৎসা কল্যাণ সমিতি
আরো পড়ুন
কোটচাঁদপুরে মতবিনিময় সভায় এমপি মতিয়ার রহমান
আরো পড়ুন
Jhenaidah Arrested Photo
আরো পড়ুন
Fb Img 1787643652103 1
আরো পড়ুন
Scroll to Top