মহেশপুরে প্রতিপক্ষকে গুলি

বাংলাদেশে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ৫৯

মহেশপুর প্রতিনিধি

বাংলাদেশে অনুপ্রবেশের সময় মহেশপুর সীমান্তে আটক ৫৯। ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৫৯ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযানে তারা ধরা পড়েন বলে বিজিবির ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজিবি বলছে, ভারত থেকে অনুপ্রবেশের তথ্য পেয়ে তারা অভিযান চালায়। এর মধ্যে শ্যামকুড় গ্রামের মাঝিপাড়া থেকে ২০ জন, খোশালপুর বিওপি এলাকা থেকে ১৩ জন, বেনীপুর সীমান্তের পিপুলবাড়িয়া গ্রাম থেকে ১৪ জন, বাঘাডাঙ্গা বিওপির হুদাপাড়া গ্রাম থেকে পাঁচজন ও লড়াইঘাট বিওপির শ্যামকুড় গ্রাম থেকে সাতজনকে আটক করা হয়।

এদের মধ্যে ২৬ জন শিশু, ২৫ জন পুরুষ ও ১৮ নারী রয়েছেন। তারা নড়াইল, সুনামগঞ্জ, যশোর ও ঢাকাসহ বিভিন্ন জেলার বাসিন্দা। বিজিবির পক্ষ থেকে মামলা করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
Scroll to Top