মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

মহেশপুর প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলমা নামে (৬) এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুরে মহেশপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইলমা উপজেলার ফতেপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। তার স্ত্রী সন্তানকে নিয়ে মহেশপুর শহরের কাজীপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করেন।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের খোলা জায়গায় খেলছিল ইলমা। সেখানে বিদ্যুৎ সংযোগের একটি ছেঁড়া তার পড়ে ছিল। অসাবধানতাবশত সে তারে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেছি। এটি অত্যন্ত দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
Scroll to Top