ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডা. তারিক আখতার খানের গাড়ি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাইফুল ইসলাম,  ঝিনাইদহ

ডা. তারিক আখতার খানের গাড়ি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার রাবেয়া ক্লিনিক থেকে অনিল বীন (২৮) নামের এক প্রাইভেট চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকাল ৮টার দিকে ঐ মরদেহ উদ্ধার করা হয়। নিহত অনীল ময়মনসিংহ সদর উপজেলার চর কালীবাড়ী এলাকার হীরালাল বীনের ছেলে। তিনি রাবেয়া হাসপাতালের ডাঃ তারিক আখতার খানের ব্যক্তিগত গাড়ি চালক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখে একটি কেবিনের জানালার সঙ্গে ওই যুবকের মরদেহ ঝুলছিল। পরে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
এ বিষয়ে রাবেয়া হাসপাতালের মালিক সোহেল রানার সঙ্গে কথা বলতে চাইলে তিনি কোনো মন্তব্য না করে এড়িয়ে যান।

আরো পড়ুন
মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর
আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
Remove term কাঠের ফার্নিচারের দোকানে আগুন কাঠের ফার্নিচারের
আরো পড়ুন
Scroll to Top