ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার

ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার

গালিব ঝিনাইদহ-

ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার। রাজধানী ঢাকা থেকে ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন এবং জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঢাকার পান্থপথ থেকে তাদের আটক করে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন।

ওসি আরও জানান, দুইজনকেই একইসঙ্গে একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের ঝিনাইদহে আনার প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট থেকে তারা পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবিরকর্মী ইবনুল পারভেজ হত্যা মামলা এবং বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন
ঝিনাইদহে আবহাওয়া বদলে নিউমোনিয়া
আরো পড়ুন
গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ ও গ্যাস সংকট
আরো পড়ুন
কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, গুরুতর আহত ১
আরো পড়ুন
কোটচাঁদপুরে জমি বিরোধে
আরো পড়ুন
ঝিনাইদহে অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
আরো পড়ুন
মহেশপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মান্নান আটক
আরো পড়ুন
23 August 2025

ঢাকায় ঝিনাইদহ যুবলীগ ও আ.লীগ নেতাকে গ্রেপ্তার

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top