কোটচাঁদপুরে জমি বিরোধে

কোটচাঁদপুরে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হাসুয়ার কোপে কৃষক নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে জমি বিরোধে জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে তবিবার রহমান (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দোড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তবিবার রহমান মল্লিকপুর গ্রামের নবিছদ্দিন মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা ও সীমানা নিয়ে তবিবার রহমানের সাথে তার চাচাতো ভাই শাকিল হোসেন ও ভাতিজাদের বিরোধ চলছিল। সকালে মাঠে কাজ করতে গেলে তবিবারের সাথে শাকিলের বাকবিতণ্ডা শুরু হয়। কথার কাটাকাটির একপর্যায়ে শাকিল ও তার সহযোগীরা ধারালো হাসুয়া ও লাঠিসোটা দিয়ে তবিবারের মাথায় ও শরীরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। অস্ত্রের উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই তবিবারের মৃত্যু হয়।

ঘটনার পরপরই অভিযুক্ত শাকিলসহ তার সঙ্গে থাকা সবাই পালিয়ে যায়। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি ও আইনগত ব্যবস্থা চলমান।”

(অতিরিক্ত তথ্য বা আপডেট পাওয়া মাত্রই প্রতিবেদনটিতে যুক্ত করা হবে।)

Share this news as a Photo Card

আরো পড়ুন
ঝিনাইদহে আবহাওয়া বদলে নিউমোনিয়া
আরো পড়ুন
গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ ও গ্যাস সংকট
আরো পড়ুন
কালীগঞ্জে ‘মোমিন স্যার’স সায়েন্স স্কোয়াড’
আরো পড়ুন
কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, গুরুতর আহত ১
আরো পড়ুন
অ্যান্টিভেনম ও ভ্যাকসিন হস্তান্তর
আরো পড়ুন
ঝিনাইদহে অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
আরো পড়ুন
23 August 2026

কোটচাঁদপুরে জমি বিরোধে চাচাতো ভাইয়ের হাসুয়ার কোপে কৃষক নিহত

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top