Webp 37

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মশিউর, সম্পাদক শফিউল

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি মশিউর, সম্পাদক শফিউল

ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের নির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতি পদে এস এম মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক পদে শফিউল আলমসহ পূর্ণাঙ্গ প্যানেলের সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল আলম। ফলাফল ঘোষণার পর আইনজীবী সমিতি প্রাঙ্গণে নবনির্বাচিত কমিটির নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সহকর্মী আইনজীবীরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৭ সালের নির্বাহী পরিষদের নির্বাচনে নির্ধারিত পদগুলোর বিপরীতে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গঠনতন্ত্র অনুযায়ী সব প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচিতরা হলেন সহ-সভাপতি কাজী একরামুল হক আলম, সহ-সাধারণ সম্পাদক ইসারত হোসেন খোকন, কোষাধ্যক্ষ মোর্শেদ ইমাম বাবু, সাহিত্য, সংস্কৃতি, গ্রন্থাগার ও প্রযুক্তি সম্পাদক শেখ মো. শফিউল আলম লুলু, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক পান্না বিশ্বাস এবং ধর্ম ও বিজ্ঞান সম্পাদক মোজাম্মেল হক।

নির্বাহী সদস্যরা হলেন দবির হোসেন, রাশিদুল হাসান জাহাঙ্গীর, শামসুজ্জামান লাকি, আকিদুল ইসলাম, মাসুদুর রহমান-২, বিনা খাতুন, জাহিদুর রহমান, মহিদুল ইসলাম এবং রফিকুজ্জামান মল্লিক মাখন।

আরও পড়ুন:

আরো পড়ুন
জেলা জামায়াত ঝিনাইদহ
আরো পড়ুন
হামিদুর রহমান – ঝিনাইদহে হামিদুর রহমানের গ্রাম্য বাড়ি নির্মাণের উদ্বোধন
আরো পড়ুন
Doreen Mwx38e3lzvvqyiw 20261126110515 Mwxfki5839f7mxa 20261126165213
আরো পড়ুন
Jpg 64
আরো পড়ুন
সাবেক এমপি – সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
আরো পড়ুন
ঝিনাইদহ দুর্ঘটনা
আরো পড়ুন
Scroll to Top