আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

Daily Inqilab স্টাফ রিপোটার, ঝিনাইদহ

Thank you for reading this post, don't forget to subscribe!

২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

facebook sharing button Share
whatsapp sharing button
copy sharing button
sharethis sharing button
messenger sharing button
আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি আদায় এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মানচিত্রদেখুন

 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

 

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, বিকেল ৪টার দিকে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে জেলা জামায়াতের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা সাত দফা দাবি বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে পায়রা চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর মাওলানা আঃ আওয়াল বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আজ হুমকির মুখে। দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং ১১ দলীয় ঐক্যের ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

 

তিনি আরও বলেন, “সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপতৎপরতা কঠোর হাতে দমন করতে হবে। জনস্বার্থ ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার স্বার্থে প্রশাসনকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ন্যায্য দাবি উপেক্ষিত থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

 

ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আঃ হাইয়ের সভাপতিত্বে সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। অবিলম্বে সাত দফা দাবি মেনে নিয়ে জনমনে স্বস্তি ফেরাতে হবে। একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে অপরাধ প্রবণতা রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে।”

 

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আঃ আলিম, জেলা সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম ও ছগির আহম্মেদ, মুহাদ্দিস রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ড. হাবিবুর রহমান, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেন, শহর শিবিরের সভাপতি উবাইদুল্লাহ খান এবং জেলা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

আরও পড়ুন:

আরো পড়ুন
হামিদুর রহমান – ঝিনাইদহে হামিদুর রহমানের গ্রাম্য বাড়ি নির্মাণের উদ্বোধন
আরো পড়ুন
Doreen Mwx38e3lzvvqyiw 20261126110515 Mwxfki5839f7mxa 20261126165213
আরো পড়ুন
Jpg 64
আরো পড়ুন
আরো পড়ুন
সাবেক এমপি – সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
আরো পড়ুন
ঝিনাইদহ দুর্ঘটনা
আরো পড়ুন
Scroll to Top