ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত হয়েছে। ঝিনাইদহ সদরের ধানহাড়িয়া নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিঠু মন্ডল (৪৫) নামে এক আম ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি মাগুরা জেলার বাসতৈল গ্রামের শফি মন্ডলের ছেলে।

আজ শনিবার সকাল পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক এ কে এম হাসানুজ্জামান জানান, সকালে মাগুরা জেলার বাসতৈল এলাকা থেকে ইজিবাইকে আম নিয়ে ঝিনাইদহ শহরের আড়তে বিক্রি করতে আসছিলেন নিঠু মন্ডল। পথিমধ্যে ধানহাড়িয়া নামক স্থানে পৌঁছালে একটি সিএনজিচালিত অটোরিকশা সামনের দিক থেকে ইজিবাইকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের নিচে চাপা পড়েন নিঠু। এ সময় কয়েকটি আমের বস্তাও তার গায়ের ওপর পড়ে। সে সময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ঘাতক সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা যায়নি। মৃতদেহ বর্তমানে সদর হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।

আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো পড়ুন
মালিয়াট ইউনিয়নে
আরো পড়ুন
Scroll to Top