ঝিনাইদহ হাট – ঝিনাইদহে হাট নাকি ধান লাগানো মাঠ?

ঝিনাইদহে হাট নাকি ধান লাগানো মাঠ?

সাইফুল ইসলাম, ঝিনাইদহ সংবাদদাতা

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃষ্টি হলেই কাদায় একাকার হয়ে যায় পুরো হাট। চলাচলের রাস্তা থেকে শুরু করে হাটের ভেতরের অধিকাংশ জায়গায় জমে থাকে পানি ও কাদা। দেখে মনে হয়, এটি কোনো হাট নয়, যেন ধান চাষের মাঠ। কাদা মাড়িয়েই কেনাকাটা করতে হচ্ছে ক্রেতাদের। পণ্য নিয়ে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ীদেরও। দীর্ঘদিন ধরে এমন দুর্ভোগের শিকার হচ্ছেন ঝিনাইদহ পৌরসভার নতুন হাটখোলায় আসা ক্রেতা-বিক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই হাটের বিভিন্ন স্থানে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কোথাও পানি জমে আছে, আবার কোথাও কাদার মধ্যে তৈরি হয়েছে যানবাহনের চাকার গভীর দাগ। এসব কাদা-পানি মাড়িয়ে হাটে কেনাকাটা করতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের চলাচলে ভোগান্তি বেশি হচ্ছে।

হাটে আসা শহরের আরাপপুর এলাকার ক্রেতা রফিকুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই হাটের এমন অবস্থা হয়। কাদার মধ্যে দিয়ে চলাচল করতে গিয়ে কাপড় ও জুতা নষ্ট হয়ে যায়। অনেক সময় পা পিছলে পড়ে যাওয়ার ভয় থাকে।

সবজি বিক্রেতা আব্দুল হালিম বলেন, এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা করছি। বৃষ্টি হলেই পুরো হাট কাদায় ভরে যায়। মালামাল নিয়ে দোকানে আসা-যাওয়া করতে খুব কষ্ট হয়। কাদার কারণে ক্রেতারাও দোকানে আসতে চান না। এতে বেচাকেনা কমে যায়। পৌরসভায় বারবার জানানোর পরও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

হাটে কেনাকাটা করতে আসা পবহাটি এলাকার বাসিন্দা সেলিনা খাতুন বলেন, নারী ও বয়স্ক মানুষের জন্য এই হাটে চলাচল করা খুবই কষ্টকর। কোথাও শুকনো জায়গা পাওয়া যায় না। পৌরসভার উচিত দ্রুত হাটের রাস্তাঘাট সংস্কার করা।

মাছ বিক্রেতা মনির হোসেন বলেন, বৃষ্টি হলেই দোকানের সামনে কাদা জমে থাকে। ক্রেতারা কাদা ঠেলে দোকানে আসতে চান না। দীর্ঘদিন ধরে এ সমস্যা চলছে। আমরা চাই, হাটের রাস্তাগুলো পাকা করা হোক এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।

এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. রাশেদ আলী খান বলেন, নতুন হাটখোলার ভেতরের রাস্তা সংস্কারের জন্য আরইউটিডিপি প্রকল্পের আওতায় একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কাজের টেন্ডারও সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহেই কাজ শুরু হবে। আশা করছি, দ্রুতই এ সমস্যার সমাধান হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
কর্মকর্তা কর্মচারীর – ১৩২ কর্মকর্তা-কর্মচারীর অভিযোগে অভিযুক্ত ইউসুফ আলী ঝিনাইদহ সদর
আরো পড়ুন
ঝিনাইদহ মসজিদ – বিএনপি নেতার ঘরে আগুন, মসজিদে দাবী ভুল
আরো পড়ুন
কোটচাঁদপুর – ফুলকপির দাম কমে তিন বন্ধুর ক্ষতি
আরো পড়ুন
মহেশপুর স্বাস্থ্য – মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুসের অভিযোগ, টাকা দিয়েও চাকরি হারালেন
আরো পড়ুন
ঝিনাইদহে বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্য সংকটের শঙ্কা
আরো পড়ুন
কোটচাঁদপুরে জামায়াতের মহিলা মেম্বার প্রার্থী ও স্বামীর ওপর হামলার অভিযোগ
আরো পড়ুন
Scroll to Top