কালীগঞ্জে-মসজিদ-উন্নয়ন

 কালীগঞ্জে মসজিদ উন্নয়নে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের আর্থিক চেক প্রদান 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের ভাটপাড়া মাদ্রাসা ও এতিমখানা’র মসজিদ উন্নয়নের জন্য আর্থিক চেক প্রদান করেছে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন । শুক্রবার (১৭ জানুয়ারী) জুমার নামাজ শেষে এ চেক বিতরন করেন ফাউন্ডেশনটির চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান ।
সে সময় মসজিদ কমিটির সভাপতি মো: আব্দুল কাদের ও ভাটপাড়া মাদ্রাসার পরিচালক তরিকুল ইসলাম জুমার নামাজে উপস্থিত মুসল্লিদের সামনে চেক গ্রহন করেন ।
চেক গ্রহন করে ভাটপাড়া মসজিদ কমিটির সভাপতি মো: আব্দুল কাদের জানান , মসজিদ উন্নয়নে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেক গ্রহন করে আমরা আনন্দিত । এ মসজিদের সামনে ২৩ তারিখ মাহফিল হবে সে মাহফিলে আমরা ফাউন্ডেশনটির চেয়ারম্যান শিপলু জামান ভাইকে অনুরোধ করেছি আসার জন্য । তিনি আমাদের আশ্বস্ত করেছেন বিশেষ কাজে ব্যস্ত না থাকলে তিনি আসবেন । আমার তার কাজে সত্যিই অনেক খুশি ।
চেক বিতরন শেষে সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক শিপলু জামান বলেন , ধারাবাহিকভাবে আমরা মসজিদ উন্নয়নের জন্য কাজ করছি । সব সময় সদর উদ্দিন বিশ্বাস ফাউন্ডেশন বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার দায়িত্বশীলদের সাথে যোগাযোগ রাখছে । আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ।
চেক বিতরন ও জুমার নামাজ শেষে কালীগঞ্জ উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শিপলু জামানের পিতা মরহুম সদর উদ্দিন বিশ্বাসের জন্য দোয়া অনুষ্ঠিত হয় ।
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
কালীগঞ্জে প্রাথমিক বৃত্তিপাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
আরো পড়ুন
মালিয়াট ইউনিয়নে
আরো পড়ুন
Scroll to Top