আবাসিক হোটেলে অভিযান, মাদকসেবনের দায়ে তিনজনের কারাদণ্ড, শিক্ষার্থী মুক্ত

বনি আমিন, কালীগঞ্জ:

কালীগঞ্জে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মাদকসেবনের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোস্তফা আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে তাদের থানায় নিয়ে আসা হলে সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত মো. রাশেদ মণ্ডল, মনিরুজ্জামান ও ফারজানা আক্তার রিতার বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড, মোট ৩০০ টাকা জরিমানা করা হয়। অপরদিকে, আটক হওয়া এক কলেজ শিক্ষার্থী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও মাদকসেবনের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় তাকে দণ্ডিত করা হয়নি। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে তার পিতার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
Scroll to Top