জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া

জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া

স্পোর্টস ডেস্ক

জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া। জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ে দুর্দান্ত সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন উদীয়মান কিশোরী। ঢাকার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় খুলনা অঞ্চল বালিকা কাবাডি দলের হয়ে মাঠ কাঁপিয়ে তারা নিজ জেলার জন্য নিয়ে এসেছে জাতীয় রানার্সআপের গৌরব। প্রতিযোগিতায় রংপুর অঞ্চল চ্যাম্পিয়ন হলেও টুর্নামেন্টের অন্যতম মূল আকর্ষণ ছিলেন শৈলকুপার অদম্য কন্যারা।

সাফল্য অর্জনকারী তিন শিক্ষার্থী হলেন— শৈলকুপার কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের জিনিয়া খাতুন, মীম খাতুন এবং সুমাইয়া ইয়াসমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামানের তত্ত্বাবধানে তারা মিরপুরের মাঠে অংশ নেন। ফাইনাল ম্যাচে চমৎকার কৌশল ও আক্রমণাত্মক নৈপুণ্য দেখিয়ে শৈলকুপার জিনিয়া খাতুন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন, যা জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।

বুধবার দুপুরে এই তিন কৃতী শিক্ষার্থী ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাফল্য অর্জনকারীদের শুভেচ্ছা জানিয়ে জেলা প্রশাসক বলেন, মাদক ও প্রযুক্তির অপব্যবহার থেকে শিশু-কিশোরদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের প্রতিভারা বিকশিত হচ্ছে। উদীয়মান এসব ক্রীড়াবিদ তৈরি করতে জেলা প্রশাসনের সর্বাত্মক সমর্থন অব্যাহত থাকবে।

অন্যদিকে জেলা ক্রীড়া কর্মকর্তা আমানুল্লাহ আহমেদ মন্তব্য করেন, গ্রামের একটি সাধারণ বিদ্যালয় থেকে জাতীয় পর্যায়ে উঠে এসে এমন কৃতিত্ব অর্জন শুধু কাতলাগাড়ী বালিকা বিদ্যালয় নয়, পুরো ঝিনাইদহ জেলার জন্য এক বিশাল অর্জন। এই সাফল্য স্থানীয় অন্য শিক্ষার্থীদের খেলাধুলায় আরও বেশি অনুপ্রাণিত করবে।

আরো পড়ুন
দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর
আরো পড়ুন
মহেশপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত: কোটি টাকার ক্ষতির আশঙ্কা
আরো পড়ুন
IMG-20260728-WA0004
আরো পড়ুন
কালীগঞ্জে রাশেদ খানের আগমন উপলক্ষে প্রস্তুতি সভা
আরো পড়ুন
Scroll to Top