শৈলকুপায় লিচু গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

শৈলকুপায় লিচু গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের

শৈলকুপা প্রতিনিধি

শৈলকুপায় লিচু গাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুরের। জেলার শৈলকুপায় লিচু গাছ থেকে পড়ে গিয়ে সাঈদ হোসেন (৬৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের রতিডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাঈদ হোসেন ওই গ্রামের মৃত সাফাই মোল্লার ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল ১০টার দিকে দিনমজুর সাঈদ হোসেনকে একই গ্রামের জাহিদ বিশ্বাস তার গাছের লিচু পাড়তে ডেকে নিয়ে যায়। গাছে উঠার পরে অসাবধানতাবশত গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এসময় তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, গাছ থেকে পড়ে একজনের মৃত্যুর ঘটনা শুনেছি। মরদেহ এখন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
Scroll to Top