মহেশপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মান্নান আটক

মহেশপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মান্নান আটক

মহেশপুর প্রতিনিধি

মহেশপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মান্নান নামের এক ব্যক্তিকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার গোকুলনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ওয়াজেদ মোল্লার ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে খেলাধুলা করার সময় শিশুটিকে লেবু খাওয়ার লোভ দেখিয়ে নিজ বাড়ির রান্নাঘরে নিয়ে যান অভিযুক্ত মান্নান। সেখানে তাকে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন স্বজনেরা। বিষয়টি টের পেয়ে শিশুর মা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মহেশপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত গোকুলনগর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল মান্নানকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া শেষ করে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন
কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, গুরুতর আহত ১
আরো পড়ুন
তর্কের জেরে পলিটেকনিক শিক্ষার্থী নিহত
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 20 At 3.47.24 Pm
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 20 At 3.47.23 Pm
আরো পড়ুন
পুরোনো বাইক কিনে বিপাকে জামায়াত নেতা
আরো পড়ুন
Whatsapp Image 2026 08 19 At 9.17.11 Pm
আরো পড়ুন
Scroll to Top