মহেশপুর সীমান্তে

মহেশপুরে বিএসএফের গুলিতে আহত যুবক ঢামেকে

মহেশপুর প্রতিনিধি

মহেশপুরে বিএসএফের গুলিতে আহত যুবক ঢাকা মেডিকেল হাসপাতেল। ঝিনাইদহের মহেশপুরে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিএসএফের গুলিতে মো. রিয়াজ (২২) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে সীমান্তে নিজেদের ধানের জমিতে সেচ দিতে গেলে এ ঘটনা ঘটে।

আজ শুক্রবার (২ মে) সকালে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। রিয়াজ ঝিনাইদহের মহেশপুর উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

আহত যুবকের বাবা শফিকুল ইসলাম জানান, আমার ছেলে কৃষি কাজ করে। বৃহস্পতিবার বিকেলে ধানের জমিতে সেচ দিতে গেলে বিএসএফ অতর্কিতভাবে গুলি করে। এতে একটি গুলি এসে ছেলের পেটে লাগলে সে গুরুতর আহত হয়। পরে আমরা ওকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আজ ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আজ সকালের দিকে ঝিনাইদহের সীমান্ত এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

Share this news as a Photo Card

আরো পড়ুন
কোটচাঁদপুরে জমি বিরোধে
আরো পড়ুন
ঝিনাইদহে অস্ত্র, গুলি ও মাদকসহ ৩ যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
আরো পড়ুন
মহেশপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মান্নান আটক
আরো পড়ুন
কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, গুরুতর আহত ১
আরো পড়ুন
বিদ্যালয়ের পুকুর ইজারা ও পূর্বশত্রুতার জেরে কালীগঞ্জে শিক্ষক পেটাতে যৌন হয়রানির নাটক
আরো পড়ুন
তর্কের জেরে পলিটেকনিক শিক্ষার্থী নিহত
আরো পড়ুন
02 May 2025

মহেশপুরে বিএসএফের গুলিতে আহত যুবক ঢামেকে

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top