ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

১০ লিটারে এক লিটার তেল কম দেওয়ার অভিযোগ: ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

১০ লিটারে এক লিটার তেল কম দেওয়ার অভিযোগ: ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়। ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অবস্থিত মৌসুমী শপিংমলসহ বিভিন্ন ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকালে এই অভিযান পরিচালনা করেন ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আযম, বিএসটিআই’র ফিল্ড অফিসার দীপংকর দত্ত, আদালতের নাজির হাবিবুর রহমান ও আসাফ উদ-দৌলা মাসুমসহ পুলিশের একটি টিম।

অভিযানে পরিমাপে কম দেওয়ার দায়ে তাজ ফিলিং ষ্টেশনকে ২০১৮ সালের ওজন ও পরিমাপ আইনের ৪৬ ধারা অনুযায়ী ২৫ হাজার ও কালাম ফিলিং ষ্টেশনকে ৪০ হাজার নগদ অর্থ অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। অন্যদিকে শহরের পায়রা চত্বরে অবস্থিত মৌসুমী শপিং মলে নকল প্রসাধনী রাখা ও বিক্রির দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফারুক আযম জানান, ফিলিং ষ্টেশনে ওজন ও পরিমাপ আইনে এবং শপিং মলে বিএসটিআই আইন ২০১৮ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বিএসটিআই’র একটি টিম উপস্থিত ছিলেন। এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরো পড়ুন
এক নজরে ঝিনাইদহ জেলা
আরো পড়ুন
ঝিনাইদহে নসিমন ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
আরো পড়ুন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত ৩১ পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে
আরো পড়ুন
কোটচাঁদপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত ১
আরো পড়ুন
শৈলকূপায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ যাওয়ার ঘটনায় চালক পালিয়ে গেলেও গাড়ি আটক
আরো পড়ুন
Scroll to Top