ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে মোশাররফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
৩০ এপ্রিল বুধবার দুপুরে সদর উপজেলার দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ি ঢুকে মোশারফ হোসেনকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মোশাররফ হোসেন দিঘিরপাড় গ্রামের শমসের মোল্লার ছেলে। আহতরা হলেন, আনিছুর রহমান, মতিয়ার রহমান, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর হোসেন ও নাহিদ।
স্থানীয় ও পুলিশ জানিয়েছে, দিঘীরপাড় গ্রামে দীর্ঘদিন ধরে আ’লীগ নেতা শহীদ শিকদার ও আবু সাঈদের দুটি সামাজিক দলের মধ্যে বিরোধ চলছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর উভয় গ্রুপের সদস্যরা স্থানীয় বিএনপির নেতাদের গ্রুপে যোগ দেন। এতে উভয় গ্রুপের মাঝে নতুন করে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দেখা দেয়।
সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, পুরোনো বিরোধের জেরে মঙ্গলবার উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এর জেরে বুধবার আহাম্মদ আলীর সমর্থকরা প্রতিপক্ষ আলিমুদ্ধীন গ্রুপের সদস্য মোশাররফ হোসেন মোল্লার বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে ৭ জনকে গুরুতর জখম করে। পরে আহত মোশাররফ হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, সামাজিক দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বে একজনকে কুপিয়ে হত্যা
আরো পড়ুন
কালীগঞ্জ (ঝিনাইদহ):
কালীগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব: গাছের ডালে পিষে গেল দোকান। ঝিনাইদহের কালীগঞ্জে রাতের...
বিশেষ প্রতিবেদক
৬ বছরে অগ্রগতি মাত্র ২%: ঠিকাদারের খামখেয়ালিপনায় মরণফাঁদে ঝিনাইদহ-যশোর মহাসড়ক। ভূমি অধিগ্রহণের...
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
মথুরা বিএডিসি খামারে দুর্নীতির মহোৎসব: নিম্নমানের সামগ্রীতেই উঠছে সীমানাপ্রাচীর!...
ঝিনাইদহ প্রতিনিধি
পানিহীন জিকে সেচ খাল: পুড়ছে শৈলকুপা ও হরিণাকুণ্ডুর ফসলি মাঠ। দেশের অন্যতম বৃহৎ সেচ...
ঝিনাইদহ প্রতিনিধি
৯ মাস ধরে ভেঙে পড়ে আছে ঝিনাইদহের ভবানীপুর সেতু: চরম জনদুর্ভোগে দুই ইউনিয়ন। ঝিনাইদহ...
No posts found