Jhinaidaha Ics জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ঝিনাইদহ ছাত্রশিবির

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ঝিনাইদহ ছাত্রশিবির

ঝিনাইদহ প্রতিনিধি

জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ঝিনাইদহ ছাত্রশিবির। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ রূপকল্পকে ধারণ করে ঝিনাইদহে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শহরের প্রায় ১৫০ জন শিক্ষার্থীকে এ সম্মাননা জানায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝিনাইদহ শহর শাখা।

গত বুধবার (১৯ আগস্ট) সকালে শহরের ‘কুটুম কমিউনিটি সেন্টার’ মিলনায়তনে এ বৈচিত্র্যময় আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, মেধা ক্রেস্ট ও দিকনির্দেশনামূলক বই উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

ঝিনাইদহ শহর ছাত্রশিবিরের সভাপতি ওবাইদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মুজাহেরুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেটিনা মেডিকেল অ্যান্ড ডেন্টাল এডমিশনের সাবেক প্রধান পরিচালক ডা. কাজী কামরুল হাসান শিশির, বিল্ডিং সিকিউরিটির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রকৌশলী কামরুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী এবং ঝিনাইদহ জেলা শাখার সভাপতি রিয়াজুর ইসলাম।

আলোচনা সভায় অতিথিরা বলেন, আজকের মেধাবী তরুণরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের রূপকার। প্রাতিষ্ঠানিক ফলাফলের পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকে ব্যক্তিগত জীবনে সততা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চা বজায় রেখে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করতে হবে।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
ঝিনাইদহের রাজনৈতিক উত্তাপ ও গোয়েন্দা ব্যর্থতার নেপথ্যে আওয়ামী লীগের নতুন কৌশল?
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
Scroll to Top