কালীগঞ্জে মোবাইল কোর্টে ৬ জন দণ্ডিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জে:

ঝিনাইদহের কালীগঞ্জে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বিভিন্ন অপরাধে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পৃথক অভিযানে ভোক্তা অধিকার লঙ্ঘন, মাদক সেবন ও বিক্রয়, অবৈধভাবে মাটি উত্তোলন এবং সড়ক আইন অমান্যের অভিযোগে দণ্ডাদেশ প্রদান করা হয়।

কালীগঞ্জে আয়শা পেট্রোল পাম্প থেকে প্রতিনিয়ত তেল সংগ্রহ করে ৩০০ টাকা দরে বিক্রি করতে গিয়ে জনতার হাতে আটক হয় এক যুবক। পরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় ঝিনাইদহের কুলবাড়িয়া গ্রামের অভিযুক্ত জুনায়েদ মিয়া-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অপরদিকে, কালীগঞ্জ পৌরসভার নদীপাড়া এলাকায় মাদক সেবন ও বিক্রয়ের দায়ে ৪ জনকে যথাক্রমে ৬ মাস, ৪ মাস ও ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক রায়গ্রাম ইউনিয়নের একতারপুর গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রয়ের অপরাধে ১ জনকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল আরোহীদের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ৮টি মামলায় সর্বমোট ৪,০০০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।

প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

আরো পড়ুন
Whatsapp Image 2026 10 04 At 10.44.13 Pm
আরো পড়ুন
Img 20261004 Wa0001
আরো পড়ুন
Img 20260930 Wa0001
আরো পড়ুন
মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতাল
আরো পড়ুন
চায়না দুয়ারি জাল জব্দ করে
আরো পড়ুন
Scroll to Top