কালীগঞ্জে পানের বরজ পুড়ে ছাই

কালীগঞ্জে মধ্যরাতে তিন কৃষকের পানের বরজ পুড়ে ছাই: ক্ষতি ৬-৭ লাখ টাকা

কালীগঞ্জ প্রতিনিধি

কালীগঞ্জে মধ্যরাতে তিন কৃষকের পানের বরজ পুড়ে ছাই । ঝিনাইদহের কালীগঞ্জে মধ্যরাতে তিন কৃষকের ৬ বিঘা জমির পানের বরজ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ৬-৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

রোববার (১১ মে) দিনগত রাতে কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার মধ্যরাতের কোনো এক সময় বলরামপুর গ্রামে পানের বরজে আগুন লাগে। এতে ওই গ্রামের বিমল দেবনাথ, সমীরণ দেবনাথ ও সরোজিৎ পালের ৬ বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে যায়। মধ্যরাতে আগুন লাগায় নিয়ন্ত্রণেও বেগ পেতে হয় স্থানীয়দের।

ক্ষতিগ্রস্ত কৃষক বিমল দেবনাথ জানান, রাত ১২টার পরে হঠাৎ করে পানের বরজে আগুন দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুনে তিন কৃষকের মোট প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত কি না জানতে চাইলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, পানের বরজে আগুন লাগার ঘটনা শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আগুন লাগার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top