ইউটিউব দেখে শিখলেও চুরির চেষ্টা ব্যর্থ, ধরা দুই যুবক

বনি আমিন কালীগঞ্জ:

ইউটিউব দেখে শিখলেও চুরির চেষ্টা ব্যর্থ, ধরা দুই যুবকের। ঝিনাইদহের কালীগঞ্জ শহরে মোটরসাইকেল চুরির চেষ্টাকালে দুই যুবককে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুই যুবক স্বীকার করেছে, ইউটিউবে মোটরসাইকেল চুরির ভিডিও দেখে তারা কৌশল শিখেছিলেন। তবে বাস্তবে প্রথম চেষ্টাতেই তারা ব্যর্থ হন এবং জনতার হাতে ধরা পড়েন।

সোমবার বিকেলে কালীগঞ্জ শহরের দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে একটি লাল রঙের মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলে তারা। কিন্তু হাইড্রোলিক তালা ভাঙার সময় স্থানীয়দের সন্দেহ হয় এবং তাৎক্ষণিকভাবে তারা ওই দুই যুবককে ধরে ফেলেন। পরে পুলিশ এসে তাদের হেফাজতে নেয়।

আটক যুবকরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসেল হোসেন (২০) এবং আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন। তাদের কাছ থেকে চুরির জন্য ব্যবহৃত একটি বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে। মোটরসাইকেলটির মালিক আরিফুল ইসলাম জানান, তিনি মোটরসাইকেলটি রেখে পাশে কাজে ব্যস্ত ছিলেন।

ফিরে এসে তালা ভাঙা অবস্থায় দেখে স্থানীয়দের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানতে পারেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, স্থানীয়দের সহযোগিতায় দুই যুবককে আটক করে থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top