Img 20250424 171448

কালীগঞ্জে জুয়েলারি দোকানে ৮ ভরি স্বর্ণসহ ১৫ লাখ টাকার মালামাল লুট

বনি আমিন, কালীগঞ্জ:

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারে বোস জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের পেছনের দেওয়াল কেটে প্রবেশ করে চোরেরা ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা লুট করেছে। চোরেরা করোনার পিপিই ও মুখোশ পরে রাত দেড়টার দিকে সিসি ক্যামেরা বিচ্ছিন্ন করে চুরি সংঘটিত করে।

ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি কাঁচি উদ্ধার করেছে পুলিশ। চুরির ঘটনায় দোকান মালিক অলোক বোস সর্বস্ব হারিয়ে শোকাহত। লোহার আলমারি ও ক্যাশ ড্রয়ার ভেঙ্গে মালামাল নিয়ে যাওয়া হয়। কালীগঞ্জ থানার ওসি দ্রুত ঘটনাস্থলে যান এবং তদন্তের আশ্বাস দেন। ওসি জানান, চোরদের শনাক্ত ও মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে। ভুক্তভোগীকে অভিযোগ দিতে বলা হয়েছে।

আরো পড়ুন
দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা
আরো পড়ুন
জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর
আরো পড়ুন
মহেশপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত: কোটি টাকার ক্ষতির আশঙ্কা
আরো পড়ুন
IMG-20260728-WA0004
আরো পড়ুন
Scroll to Top