কালীগঞ্জে ভ্যানের ধাক্কায় শিশু নিহতের ঘটনায় তদন্তে পুলিশ, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

কালীগঞ্জে ভ্যানের ধাক্কায় শিশু নিহতের ঘটনায় তদন্তে পুলিশ, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঝিনাইদহের কালীগঞ্জে মায়ের সঙ্গে বাজারে কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে বেপরোয়া ইঞ্জিনচালিত ভ্যানের ধাক্কায় হাফসা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার কোলা সড়কের শেষ প্রান্তের পিপরল স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাফসা মাগুরা জেলার শালিখা উপজেলার পিপরল গ্রামের প্রবাসী আকরাম হোসেনের মেয়ে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা বিদেশে অবস্থান করায় শনিবার সকালে মায়ের সঙ্গে কালীগঞ্জ উপজেলার গাজীর বাজারে কেনাকাটা করতে যায় হাফসা। কেনাকাটা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তারা নসিমনে করে পিপরল স্ট্যান্ডে নামেন। পরে হেঁটে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত ভ্যান হাফসাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শিশির কুমার জানান, শিশুটিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, খবর পেয়েই দুর্ঘটনা স্থান ও হাসপাতালে পুলিশের একটি দল পাঠানো হয়। সড়ক দুর্ঘটনার সার্বিক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে এবং ঘাতক যান ও চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

আরো পড়ুন
হাট গোপালপুর বাজার সড়ক সংস্কারে ঠিকাদারের গাফিলতিতে চরম ভোগান্তি
আরো পড়ুন
ঝিনাইদহে সবজির বাজারে নামমাত্র স্বস্তি, নাগালের বাইরে মাছ
আরো পড়ুন
1
আরো পড়ুন
হরিণাকুণ্ডুতে শ্রমিক ছাড়াই ভেকু দিয়ে খাল খনন, অর্থ আত্মসাৎ ও সেচ সংকটে কৃষকেরা
আরো পড়ুন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন
আরো পড়ুন
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা তুললে পুলিশে দেওয়ার হুঁশিয়ারি রাশেদ খানের
আরো পড়ুন
Scroll to Top