ঝিনাইদহের মহেশপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌর মার্কেটের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোতে থাকা আসবাবপত্র, মোটরসাইকেল গ্যারেজের মালামাল এবং একটি ট্রাকসহ আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার কলেজ বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকান, মোটরসাইকেল গ্যারেজসহ ৭টি দোকান ও সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চোখের সামনে নিজেদের সবটুকু সম্বল ও অর্জিত স্বপ্ন ছাই হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। হঠাৎ এই দুর্ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
ঘটনার খবর পেয়ে সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মহেশপুর পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় তিনি ব্যবসায়ীদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দেন এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস ব্যক্ত করেন।শপুর প্রতিনিধি
মহেশপুরে অগ্নিকাণ্ডে ৭ দোকান ভস্মীভূত, কোটি টাকার ক্ষতির আশঙ্কা। ঝিনাইদহের মহেশপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পৌর মার্কেটের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানগুলোতে থাকা আসবাবপত্র, মোটরসাইকেল গ্যারেজের মালামাল এবং একটি ট্রাকসহ আনুমানিক ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার কলেজ বাসস্ট্যান্ডসংলগ্ন পৌর মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মহেশপুর ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকান, মোটরসাইকেল গ্যারেজসহ ৭টি দোকান ও সরঞ্জাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। চোখের সামনে নিজেদের সবটুকু সম্বল ও অর্জিত স্বপ্ন ছাই হয়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। হঠাৎ এই দুর্ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তারা।
ঘটনার খবর পেয়ে সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে যান মহেশপুর পৌরসভার প্রশাসক সাজ্জাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। এ সময় তিনি ব্যবসায়ীদের পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি দেন এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় সরকারি সহায়তার আশ্বাস ব্যক্ত করেন।