ঢাকা, প্রতিনিধি:
ঢাকাস্থ কালীগঞ্জ (ঝিনাইদহ) পরিবারের উদ্যোগে, অর্থাৎ এলাকা থেকে ঢাকায় ব্যবসা, চাকরি ও বিভিন্ন পেশায় অবস্থানরতদের অংশগ্রহণে, এক সংক্ষিপ্ত অথচ আবেগঘন ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪:০০টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার ভবনের তৃতীয় তলায় প্ল্যাটিনাম লাউঞ্জে এ আয়োজন সম্পন্ন হয়, যার সার্বিক ব্যবস্থাপনায় ছিল কালীগঞ্জ উন্নয়ন ফোরাম, ঝিনাইদহ। অনুষ্ঠানটি ঝিনাইদহ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আবু তালিবকে প্রধান অতিথি মনোনীত করে অনুষ্ঠিত হয়। আয়োজনস্থলটি যেন এক টুকরো ঝিনাইদহের কালীগঞ্জে পরিণত হয়, একই এলাকার মানুষ একত্রিত হয়ে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আবেগঘন পরিবেশের সৃষ্টি করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সংক্ষিপ্ত হলেও তাৎপর্যপূর্ণ এ আয়োজন পারস্পরিক বন্ধন সুদৃঢ় করার প্রত্যয়ে সমাপ্ত হয়।