ঝিনাইদহে সার-কীটনাশকের দোকানে অভিযান, জরিমানা

ঝিনাইদহে সার-কীটনাশকের দোকানে অভিযান, জরিমানা

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে সার-কীটনাশকের দোকানে অভিযান, জরিমানা। ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের দায়ে মেসার্স প্রিন্স বীজ ভান্ডার নামের একটি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের

তিনি জানান, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে নারিকেলবাড়িয়া বাজারে এই অভিযান পরিচালিত হয়। এ সময় একটি সার ও কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সহকারী পরিচালক নিশাত মেহের আরও বলেন, “ভোক্তাদের স্বার্থ রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। বাজারে কোনো অনিয়ম বা আইন লঙ্ঘন পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ধাপে ধাপে জেলার প্রতিটি উপজেলায় অভিযান পরিচালনা করা হবে।”

স্থানীয় কৃষকরা জানান, ভেজাল সার ও নিম্নমানের কীটনাশক কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলে। তারা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন
ঝিনাইদহে আবহাওয়া বদলে নিউমোনিয়া
আরো পড়ুন
গ্যাস ও বিদ্যুৎ সংকট, বিদ্যুৎ ও গ্যাস সংকট
আরো পড়ুন
কালীগঞ্জে ‘মোমিন স্যার’স সায়েন্স স্কোয়াড’
আরো পড়ুন
কালীগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, গুরুতর আহত ১
আরো পড়ুন
অ্যান্টিভেনম ও ভ্যাকসিন হস্তান্তর
আরো পড়ুন
কোটচাঁদপুরে জমি বিরোধে
আরো পড়ুন
18 September 2025

ঝিনাইদহে সার-কীটনাশকের দোকানে অভিযান, জরিমানা

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top