ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু সাইমার মরদেহ

ঝিনাইদহ সদরে ব্যাটারিচালিত রিকশার চাপায় শিশু নিহত

সদর প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহ সদরে ব্যাটারিচালিত রিকশার চাপায় শিশু নিহত। ঝিনাইদহ সদর উপজেলার আড়মুখী গ্রামে ব্যাটারিচালিত রিকশার চাকায় পিষ্ট হয়ে সাইমা (৭) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আড়মুখী গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সাইমা সকালে বাড়ির সামনের দোকানে বিস্কুট কিনতে যাচ্ছিল। রাস্তা পার হওয়ার সময় কালীগঞ্জ থেকে নলডাঙ্গাগামী একটি ব্যাটারিচালিত রিকশা তাকে ধাক্কা দিয়ে চাপা দেয় এবং পালিয়ে যায়। এতে সাইমা রক্তাক্ত অবস্থায় গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাইমা আড়মুখী দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিশুটির মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

আরো পড়ুন
ঝিনাইদহে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
আরো পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত, বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা
আরো পড়ুন
এক নজরে ঝিনাইদহ জেলা
আরো পড়ুন
ঝিনাইদহে নসিমন ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের
আরো পড়ুন
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো ও আহত ৩১ পরিবার পেল ১ কোটি ১৯ লাখ টাকার অনুদান
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে
আরো পড়ুন
Scroll to Top