নেতার ওপর অতর্কিত হামলা

ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর অতর্কিত হামলা

শৈলকুপা প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু খায়ের খাঁনের ওপর অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হাটফাজিলপুর বাজারে এ ঘটনা ঘটে। হামলায় আহত আবু খায়ের খাঁনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে আসা এমএম পরিবহনে এক পেঁয়াজ ব্যবসায়ী মলম পার্টির খপ্পরে পড়ে লক্ষাধিক টাকা ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর পর স্থানীয়রা এমএম পরিবহনের একটি বাসের গতিরোধ করলে হাটফাজিলপুর বাজারে হট্টগোল শুরু হয়। সে সময় উভয়পক্ষের বাকবিতণ্ডা রোধ করতে গিয়ে আবুল খায়ের আহত হন।

হামলার বিষয়ে জানতে চাইলে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
Remove term কাঠের ফার্নিচারের দোকানে আগুন কাঠের ফার্নিচারের
আরো পড়ুন
কালীগঞ্জে সার না পেয়ে ডিলার
আরো পড়ুন
ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মহসীনের ছায়াটেন্ডারবাজি ও অনিয়মের অভিযোগ
আরো পড়ুন
ঝিনাইদহ-যশোর মহাসড়ক
আরো পড়ুন
জামায়াতের উসকানিতেই নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করছে: রাশেদ খাঁন
আরো পড়ুন
Scroll to Top