কালীগঞ্জে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামনগর

মহারাজপুরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামনগর

একরামুল ইসলাম তুষার

ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় পান্নাতলা-খামারাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই জমজমাট ফাইনালে খামারাইল ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রামনগর ফুটবল একাদশ।

ফাইনাল খেলার শুরু থেকেই শিরোপা জয়ের লক্ষ্যে আক্রমণ ও পাল্টা আক্রমণে মেতে ওঠে দুই দল। ম্যাচের নির্ধারিত সময়ে কৌশলগত ও দর্শনীয় এক আক্রমণের মাধ্যমে রামনগর ফুটবল একাদশ একটি গোল করে এগিয়ে যায়। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে খামারাইল ফুটবল একাদশ বারবার চেষ্টা চালালেও রামনগরের শক্ত রক্ষণভাগ ভেদ করতে পারেনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রামনগর একাদশ এবং খামারাইল ফুটবল একাদশ রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকে।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ডা. হাবিবুর রহমান, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা অলিউর রহমান এবং মহারাজপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আহমদ আলী। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কদের হাতে ট্রফি তুলে দেন। টুর্নামেন্টের বিশেষ আকর্ষণ হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ—উভয় দলকেই একটি করে ছাগল উপহার দেওয়া হয়।

এই ফাইনাল খেলাকে কেন্দ্র করে সকাল থেকেই পান্নাতলা-খামারাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠ ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছিল। ঝিনাইদহ ও কালীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে এবং পুরো আয়োজনটি এক প্রাণবন্ত ক্রীড়া উৎসবে পরিণত হয়।

আরো পড়ুন
শ্লীলতাহানির অভিযোগে শিক্ষককে পিটুনি
আরো পড়ুন
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এক নিঃস্ব তরুণের পাশে মাওলানা আব্দুল হাই
আরো পড়ুন
স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা সফর
আরো পড়ুন
কালীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সড়ক র‍্যালি
আরো পড়ুন
পুকুরে ডুবে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু: পরিবারে শোকের ছায়া
আরো পড়ুন
কালীগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন পালিত। ঝিনাইদহের কালীগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে হাসপাতাল সড়কস্থ দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
আরো পড়ুন
Scroll to Top