কালীগঞ্জে পড়া না পারায় ছাত্রকে বেধড়ক মারধর

কালীগঞ্জ প্রতিনধি

 

কালীগঞ্জে পড়া না পারায় ছাত্রকে বেধড়ক মারধর। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার তালিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসায় হেফজ বিভাগের এক ছাত্রকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক আবু জাফরের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৫ মে) ভোর রাতে এই ঘটনা ঘটে।

আহত ছাত্রের নাম আবু শামস নাইম (১২)। সে উপজেলার বেলাট গ্রামের আহসান হাবিবের ছেলে। বৃহস্পতিবার ভোররাতে মাদ্রাসার হেফজ ক্লাস চলাকালীন শিক্ষক আবু জাফর নাইমকে মুখস্থ পড়া বলতে বলেন। সে পড়া না পারায় শিক্ষক বেত দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে নাইমকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার বাবা।

খবর পেয়ে বারবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) জাকারিয়া মাসুদ অভিযুক্ত শিক্ষক আবু জাফরকে আটক করে কালীগঞ্জ থানায় পাঠায়। এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর হাসপাতালে গিয়ে আহত ছাত্রের খোঁজখবর নিয়েছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ভুক্তভোগী পরিবার যদি মামলা করতে চায়, আমরা সব ধরনের সহযোগিতা করা হবে।

আরো পড়ুন
ঝিনাইদহ পৌর সুপারমার্কেট, ঝিনাইদহ আধুনিক সুপারমার্কেট, ঝিনাইদহ পৌরসভা সংবাদ, ঝিনাইদহ অর্থনৈতিক উন্নয়ন, বিএমডিএফ প্রকল্প ঝিনাইদহ, Jhenaidah Municipal Super Market, Jhenaidah News, Jhenaidah Paurashava Project
আরো পড়ুন
কাগজে পর্যাপ্ত থাকলেও ঝিনাইদহের মাঠে মিলছে না সার, চরম বিপাকে কৃষক
আরো পড়ুন
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল
আরো পড়ুন
মহেশপুর মিশ্র ফল চাষে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
আরো পড়ুন
সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত
আরো পড়ুন
শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী ও স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
আরো পড়ুন
Scroll to Top