বাংলাদেশ পুলিশে নিয়োগ পরীক্ষা

পুলিশে ২০০০ কনস্টেবল নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক প্রস্তুতি

ডেস্ক রিপোর্ট

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৬৪ জেলা থেকে ২ হাজার প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আবেদন শেষে বিভিন্ন জেলার প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আলাদাভাবে নেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি জেলায় পরীক্ষা নেওয়া হয়েছে। আরও কয়েকটি জেলার পরীক্ষা নেওয়া বাকি রয়েছে।

কনস্টেবল হিসেবে নিয়োগ পেতে চাইলে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় পাস করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আর লিখিত পরীক্ষায় পাস করলে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয় সম্পর্কে এখানে আলোচনা করা হলো।

বাংলা—

ব্যাকরণ ও রচনায় দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলন করুন। বাগধারা, সমাস, বিপরীত শব্দের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মনোযোগ দিন। রচনার ক্ষেত্রে সঠিক কাঠামো অনুসরণ করে লিখুন এবং অনুবাদে বাংলা ও ইংরেজি শব্দভান্ডার উন্নত করুন।

ইংরেজি—

ব্যাকরণের মূল বিষয়গুলো যেমন টেন্স, ভয়েস, ন্যারেশন, পার্টস অব স্পিচ পরিষ্কারভাবে আয়ত্ত করুন। দৈনিক ইংরেজি পত্রিকা পড়ুন এবং শব্দভান্ডার বৃদ্ধি করুন। অনুবাদে দক্ষতা অর্জন করতে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ করুন।

গণিত—

নিয়মিত গণনার অনুশীলন করুন, বিশেষ করে লাভ-ক্ষতি, শতকরা, বর্গমূল, অনুপাত-সমানুপাত, বেসিক বীজগণিত ও জ্যামিতির মতো সমস্যা। প্রতিটি সমস্যার সমাধানের আগে সূত্রগুলো ভালোভাবে মনে রাখুন এবং সঠিক কৌশল অনুসরণ করুন।

সাধারণ বিজ্ঞান—

বিজ্ঞান বিষয়গুলো প্রতিদিন পড়ুন এবং জীবনের সঙ্গে সম্পর্কিত ধারণাগুলো বুঝে নিন। শারীরিক, রাসায়নিক ও জীববিজ্ঞানের মূল বিষয়গুলো আয়ত্ত করে নিয়মিত প্রশ্ন সমাধান করুন।

মৌখিক পরীক্ষার প্রস্তুতি

মৌখিক পরীক্ষায় সাধারণত নিজের পরিচয়, পরিবার, শিক্ষাজীবন, পুলিশের ভূমিকা, আইনশৃঙ্খলা সম্পর্কে জ্ঞান, দেশ-বিদেশের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এ ছাড়া ‘কেন পুলিশ হতে চান’—এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়।

প্রস্তুতির জন্য করণীয়

আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে নিজেই উত্তর দিন। আত্মবিশ্বাসী হয়ে হাসিমুখে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। পুলিশের ইতিহাস, কাজের ধরন ও সংবিধান সম্পর্কে পড়তে হবে। বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই নিজের সম্পর্কে কয়েকটি লাইন আগে থেকেই প্রস্তুত করে রাখুন। বিভিন্ন বিষয়ে ছোট ছোট নোট তৈরি করুন এবং সময় ভাগ করে পড়ুন। সব সময় ইতিবাচক মনোভাব রাখুন, সফলতা আসবে।

আরো পড়ুন
Hsc Exam
আরো পড়ুন
Jessore 04e484.og Image E6410a
আরো পড়ুন
এইচএসসি, ফল প্রকাশ, পাসের হার,
আরো পড়ুন
E0a6abe0a6b2e0a6aae0a78de0a6b0e0a695e0a6bee0a6b6 B4b3ab.og Image B08b61
আরো পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি
আরো পড়ুন
২০২৭ সালের এসএসসি পরীক্ষার পাঠ্যসূচি অনুসারে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি: ইংরেজি প্রথম পত্র
আরো পড়ুন
Scroll to Top