আজকের দিন-তারিখ
  • ()
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের

মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরি, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

মধ্যপ্রাচ্যে নতুন করে বিমানবাহী রণতরি মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ওই অঞ্চলে পৌঁছেছে মার্কিন রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট। এদিকে কূটনৈতিক আলোচনার আড়ালে যুক্তরাষ্ট্র নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার জন্য তারা অপেক্ষা করবে না; প্রয়োজনে আগেই আঘাত হানবে।

ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের আগে হামলা চালানোর জন্য ইরান অপেক্ষা করে থাকবে না।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন মার্কিন রণতরি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। তাঁর ভাষ্য, বিমানবাহী রণতরি ইউএসএস থিওডর রুজভেল্ট ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সেখানে আগে থেকেই যুক্তরাষ্ট্রের দুটি রণতরি অবস্থান করছে। নতুন রণতরিটি সেগুলোর সঙ্গে যুক্ত হয়ে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দায়িত্বাধীন এলাকায় কার্যক্রম পরিচালনা করবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র যতই আত্মবিশ্বাসী থাকুক না কেন, শেষ পর্যন্ত তাদের পরাজয়ের মুখোমুখি হতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি অতীতের সামরিক অভিযানের উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেন। তিনি লেখেন, অতীতের অভিজ্ঞতা ভুলে গেলে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে সর্বাত্মক হামলা শুরু করে। যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে কড়াকড়ি আরোপ করে তেহরান। ইরানের অনুমোদিত পথ ব্যবহার করে জাহাজ চলাচলের নির্দেশ দেওয়া হয়। অনুমতি ছাড়া চলাচলকারী জাহাজগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোকে সহায়তা করছে মার্কিন বাহিনী। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে চলাচল করত।

সম্প্রতি মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে, হরমুজ প্রণালির প্রধান নৌপথগুলো থেকে সব মাইন সরিয়ে ফেলা হয়েছে। এর আগে সংস্থাটি জানিয়েছিল, গ্রীষ্মের পর থেকে হরমুজ প্রণালি দিয়ে উপসাগরীয় দেশগুলোর ১৫০ কোটি ব্যারেল জ্বালানি তেল রপ্তানিতে সহায়তা করেছে তারা।

সম্প্রতি আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের অবস্থায় হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই ফিরে যাবে না।

আরও পড়ুন:

আরো পড়ুন
Ai Tools
আরো পড়ুন
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল – যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বিপর্যয়: পুরনো সিস্টেম দায়ী, কয়েক ঘণ্টা
আরো পড়ুন
Prothomalo Bangla 2026 11 12 Iu9hz7h6 Bagher Ghalibaf 1
আরো পড়ুন
নাগেরবাজার হস্টেল – নাগেরবাজার হস্টেলে চিকিৎসক অভিজিৎ সরকারের রহস্যময় মৃত্যু
আরো পড়ুন
ডোনাল্ড ট্রাম্ব বিমর্ষ
আরো পড়ুন
আরো পড়ুন
Scroll to Top