আজকের দিন-তারিখ
  • ()
Ai Tools

বিভিন্ন কাজের জন্য উপযোগী এআই টুলের তালিকা

Thank you for reading this post, don't forget to subscribe!

পড়াশোনা, অফিসের কাজ, গবেষণা বা সৃজনশীল প্রকল্পে সহায়তা করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা, তবে চ্যাটজিপিটি ও জেমিনাই ছাড়াও আরও অনেক বিশেষায়িত টুল রয়েছে।

গবেষণার জন্য তথ্য সংগ্রহ, তুলনা ও সারাংশ তৈরিতে পারপ্লেক্সিটি এআই ব্যবহার করা যেতে পারে, যা প্রশ্নের উত্তর দেয় এবং তথ্যের উৎসও উল্লেখ করে। নির্দিষ্ট পিডিএফ বা গবেষণাপত্র থেকে তথ্য বের করতে গুগলের নোটবুকএলএম ব্যবহার করা যায়। গবেষণাপত্র খোঁজা, পর্যালোচনা ও বিশ্লেষণের জন্য এলিসিট (elicit.com) ও সাইস্পেস (scispace.com) রয়েছে, তবে এআই দ্বারা প্রদত্ত তথ্য মূল গবেষণাপত্রের সাথে মিলিয়ে নেওয়া জরুরি।

ইমেইল, প্রতিবেদন, ব্যবসায়িক প্রস্তাব বা বড় লেখা গুছিয়ে নিতে চ্যাটজিপিটি ও ক্লড ব্যবহার করা যেতে পারে। লেখার কাঠামো তৈরি, ভাষা সহজ করা, নতুন ধারণা খোঁজা—এসব কাজেও এই টুলগুলো সহায়ক। ইংরেজি লেখার ব্যাকরণ, বানান ও বাক্যগঠন সংশোধনে গ্রামারলি (grammarly.com) ও কুইলবট (quillbot.com) কাজে লাগে।

অফিসের প্রেজেন্টেশন বা ক্লাসের অ্যাসাইনমেন্টের জন্য স্লাইড বানাতে গামা (gamma.app) ও জেনস্পার্ক (genspark.ai) ব্যবহার করা যায়। বিষয়বস্তু দিলে এই ওয়েবসাইটগুলো স্লাইডের প্রাথমিক খসড়া তৈরি করে দেয়। পোস্টার, ইনফোগ্রাফিক বা প্রতিবেদন নকশা করতে ক্যানভা (canva.com) রয়েছে। কোনো আইডিয়া বা লেখাকে ডায়াগ্রাম ও ভিজ্যুয়াল ফ্রেমওয়ার্কে রূপ দিতে ন্যাপকিন এআই (napkin.ai) ব্যবহার করা যায়।

সামাজিক মাধ্যমের ভিডিও, বিজ্ঞাপন বা প্রকল্পের ধারণা তুলে ধরতে রানওয়ে (runway.com) কাজে লাগে। লেখা বা ছবি থেকে ছোট ভিডিও তৈরির জন্য গুগলের জেমিনাইয়ের ভিডিও তৈরির সুবিধা ব্যবহার করা যায়, তবে এই সুবিধা সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। ভিডিওর মান ও দৈর্ঘ্য নির্ভর করে ব্যবহৃত মডেল ও সাবস্ক্রিপশনের ওপর।

ভিডিওর জন্য ভয়েসওভার বা লেখাকে অডিওতে রূপান্তর করতে ইলেভেনল্যাবস (elevenlabs.io) ব্যবহার করা যায়। নোটবুকএলএমের অডিও ওভারভিউ সুবিধা ক্লাসের নোট, গবেষণাপত্র বা দীর্ঘ ডকুমেন্ট পড়ার বদলে শুনতে সহায়তা করে।

প্রতিদিনের কাজের তালিকা তৈরি, মিটিংয়ের সময় নির্ধারণ ও সময়সূচি গুছিয়ে রাখতে মোশন (usemotion.com) ব্যবহার করা যায়। নোশন এআই (notion.com) দিয়ে নোট সাজানো, কাজের পরিকল্পনা তৈরি ও প্রকল্পের তথ্য সংক্ষেপ করার মতো কাজ করা যায়, যা দলগত কাজেও সহায়ক।

প্রোগ্রামিংয়ের কাজ করলে কোড লেখা, সংশোধন বা ত্রুটি খুঁজতে কার্সর (cursor.com) ব্যবহার করা যায়। বড় সফটওয়্যার প্রকল্পে কোড বুঝতে, পরিবর্তন করতে বা পরীক্ষা চালাতে ক্লড কোড ব্যবহার করা যায়। এক্সেল বা সিএসভি ফাইলের তথ্য বিশ্লেষণ ও চার্ট তৈরিতে চ্যাটজিপিটি সহায়তা করে।

কঠিন কোনো বিষয় সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে চ্যাটজিপিটি ও গুগল জেমিনাই ব্যবহার করা যায়। একই বিষয় বিভিন্নভাবে ব্যাখ্যা করতে বলতে পারেন। চাকরির সাক্ষাৎকারের প্রস্তুতিও নেওয়া যায়; যেমন চ্যাটজিপিটিকে বলতে পারেন, ‘তুমি একজন চাকরিদাতা। আমাকে একটি সাক্ষাৎকারের মতো করে প্রশ্ন করো।’ ইংরেজিতে কথা বলা অনুশীলনের জন্য চ্যাটজিপিটি ভয়েস ব্যবহার করা যায়।

দীর্ঘ অনলাইন মিটিংয়ের সব কথা লিখে রাখা কঠিন। অটার ডট এআই (Otter.ai) ও ফায়ারফ্লাইস ডট এআই (Fireflies.ai) মিটিংয়ের আলোচনা লিখিত আকারে সংরক্ষণ, সারাংশ তৈরি এবং গুরুত্বপূর্ণ করণীয় চিহ্নিত করতে সহায়তা করে। তবে রেকর্ড করার আগে অংশগ্রহণকারীদের সম্মতি নেওয়া উচিত।

ফেসবুক, লিংকডইন বা ব্যক্তিগত ওয়েবসাইটের জন্য ছবি ও গ্রাফিকস তৈরিতে মিডজার্নি ও অ্যাডোব ফায়ারফ্লাই ব্যবহার করা যায়। ক্যাপশন, বিজ্ঞাপনের লেখা বা বিপণনমূলক কনটেন্টের খসড়া তৈরিতে জ্যাসপার ও এনিওয়ার্ড সহায়ক। ডিজাইনের জন্য ক্যানভা আবারও উপযোগী।

কোন কাজের জন্য কী ধরনের এআই টুল রয়েছে তা জানতে থারেসানা আই ফর দ্যাট (theresanaiforthat.com) ওয়েবসাইটে বিভিন্ন কাজ অনুযায়ী এআই টুলের তালিকা পাওয়া যায়।

মনে রাখতে হবে, সব এআই টুল বিনা মূল্যে ব্যবহার করা যায় না। অনেকগুলোর কিছু সুবিধা বিনা মূল্যে পাওয়া গেলেও উন্নত সুবিধার জন্য সাবস্ক্রাইব করতে হয়। এআইয়ের তৈরি তথ্যেও ভুল থাকতে পারে, তাই গুরুত্বপূর্ণ তথ্য যাচাই করা জরুরি। ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের গোপন তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন:

আরো পড়ুন
যুক্তরাষ্ট্রে বিমান চলাচল – যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বিপর্যয়: পুরনো সিস্টেম দায়ী, কয়েক ঘণ্টা
আরো পড়ুন
Prothomalo Bangla 2026 11 12 Iu9hz7h6 Bagher Ghalibaf 1
আরো পড়ুন
নাগেরবাজার হস্টেল – নাগেরবাজার হস্টেলে চিকিৎসক অভিজিৎ সরকারের রহস্যময় মৃত্যু
আরো পড়ুন
ডোনাল্ড ট্রাম্ব বিমর্ষ
আরো পড়ুন
আরো পড়ুন
নেতানিয়াহুকে পাশ কাটিয়ে ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট
আরো পড়ুন
Scroll to Top