দিল্লিতে সহকর্মীর বিরুদ্ধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

দিল্লিতে সহকর্মীর বিরুদ্ধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রীতবিহার এলাকায় ২২ বছর বয়সী এক তরুণী সহকর্মীদের হাতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। অভিযুক্ত আরও তিনজন পলাতক রয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনার দিন ওই তরুণীসহ সাত সহকর্মী প্রথমে একটি ক্যাফেতে একসঙ্গে সময় কাটান। সেখানে তাঁরা মদ্যপান করেন। দিবাগত রাত ২টার দিকে ক্যাফে থেকে বেরিয়ে যান তাঁরা। তাঁদের সবাই দুটি পৃথক ক্যাফেতে কাজ করেন।

পুলিশ জানায়, ক্যাফে থেকে বের হওয়ার পর তরুণী তাঁর মাকে ফোন করে জানান, তিনি মান্দাওয়ালিতে এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। পরে এক পুরুষ সহকর্মী তাঁকে ও আরও তিন নারীকে মান্দাওয়ালিতে নামিয়ে দেন। তবে তাঁরা বন্ধুর বাড়িতে না গিয়ে কাছাকাছি প্রীতবিহার থানা এলাকার একটি ক্যাফেতে যান।

কর্মকর্তাদের ভাষ্য, ওই তরুণী জানতেন ক্যাফেটির চাবি একটি ফুলের টবের নিচে রাখা থাকে। পরে তিনি সহকর্মীদের নিয়ে সেখান থেকে চাবি বের করে বন্ধ ক্যাফেটি খোলেন। ভেতরে তাঁরা আবারও পার্টি করেন এবং মদ্যপান করেন। ভোররাত সাড়ে ৩টার দিকে সবাই ক্যাফে থেকে বেরিয়ে যান।

পুলিশ জানায়, ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ওই তরুণী এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে (পিসিআর) ফোন করেন। পরে তাঁকে থানায় নেওয়া হয় এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে তরুণী জানান, তাঁর দুই পুরুষ সহকর্মী তাঁকে যৌন নির্যাতন করেছেন। এ সময় দলের অন্য চারজন ঘটনাটি দেখলেও কেউ বাধা দেননি বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেছে পুলিশ। দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
রুশ সেনা বাহিনী
আরো পড়ুন
রাতভর ইউক্রেনের ৬৯৯ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
আরো পড়ুন
গরু জবাই – গরু জবাই বন্ধে কঠোর ব্যবস্থা, নতুন আইন আনার ঘোষণা শুভেন্দুর
আরো পড়ুন
আল সাইদ
আরো পড়ুন
সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
আরো পড়ুন
নেতানিয়াহুর আইজেনকেট ক্ষমতায় ফেরা নিয়ে অনিশ্চয়তা, সমর্থন প্রত্যাহার করল জোটসঙ্গী ইউটিজে
আরো পড়ুন
Scroll to Top