অব্যবস্থাপনার বেড়াজালে নাকাল কালীগঞ্জ: ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে হুমকির মুখে জনজীবন

বনি আমিন, কালীগঞ্জ:

অব্যবস্থাপনার বেড়াজালে নাকাল কালীগঞ্জ: ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে হুমকির মুখে জনজীবন। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সুরক্ষা বিহীন ঝুলন্ত বৈদ্যুতিক তার জনজীবনের জন্য ভয়াবহ হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের প্রায় প্রতিটি সড়ক, মোড় ও বাজার এলাকায় বিদ্যুৎ পোলের উপর এলোমেলোভাবে ঝুলছে উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক, ক্যাবল ও ফাইবার অপটিক তার। ইতোমধ্যে শর্ট সার্কিট ও অগ্নিকাণ্ডে প্রাণহানি এবং সম্পদহানির ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষের তদারকির অভাব, অপরিকল্পিত সংযোগ, এবং নিয়মবহির্ভূত সংস্থার তার টানানোকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে দেখা হচ্ছে। বর্ষাকালে ভিজে পরিবেশে এই তারগুলো মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। নগরবাসীর অভিযোগ, কোনো পরিকল্পনা ছাড়াই একের পর এক সংযোগ দেওয়া হচ্ছে। ট্রান্সমিটার, সার্কিট ব্রেকারসহ সংবেদনশীল যন্ত্রাংশগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় নেই। প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে ঝুঁকির মাত্রা দিন দিন বাড়ছে। শুধু কালীগঞ্জ শহর নয়, আশপাশের কয়েকটি ইউনিয়ন এলাকাতেও অনুরূপ বৈদ্যুতিক ঝুঁকির চিত্র পরিলক্ষিত হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Share this news as a Photo Card

আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
ঝিনাইদহে আবহাওয়া বদলে নিউমোনিয়া
আরো পড়ুন
05 July 2025

অব্যবস্থাপনার বেড়াজালে নাকাল কালীগঞ্জ: ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তারে হুমকির মুখে জনজীবন

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top