কালীগঞ্জে এমপি মাওলানা আবু তালিবের মোবারকগঞ্জ চিনিকল পরিদর্শন

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ:

ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় আকস্মিকভাবে মোবারকগঞ্জ চিনিকল পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা নির্বাচনে জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান। চিনিকলে পৌঁছালে এমপি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। পরে তিনি মিলের শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কে খোঁজখবর নেন। পরবর্তীতে চিনিকলের রেস্ট হাউসে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এমপি। সভায় মিলের সার্বিক কার্যক্রম, উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা মিলের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন মাননীয় সংসদ সদস্য।

আরো পড়ুন
গড়াইয়ের গিলে খাওয়া ফসলি জমির পর এবার বসতভিটা হারানোর তীব্র আতঙ্কে শৈলকূপাবাসী
আরো পড়ুন
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ২
আরো পড়ুন
ঝিনাইদহে মহাসড়কের আড়াই একর জমি দখলমুক্ত, ১৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
আরো পড়ুন
ঝিনাইদহে পালিত হয়েছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’
আরো পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত, বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা
আরো পড়ুন
এক নজরে ঝিনাইদহ জেলা
আরো পড়ুন
Scroll to Top