যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ

যশোরে মায়ের সঙ্গে ফোনে কথা বলায় স্ত্রীর কব্জি বিচ্ছিন্নের অভিযোগ

যশোর প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

যশোর শহরের চাঁচড়া ডাল মিল এলাকায় মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলাকে কেন্দ্র করে স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত ওই গৃহবধূকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত গৃহবধূর নাম তিথী (৩০)। অভিযুক্ত স্বামী বিল্লালের বয়স ৪০ বছর। তাঁরা চাঁচড়া ডাল মিল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। বিল্লাল নড়াইল জেলার মিরাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত পাঞ্জমিনা।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ভাড়া বাসায় মায়ের সঙ্গে মুঠোফোনে কথা বলছিলেন তিথী। এ নিয়ে স্বামী বিল্লালের সঙ্গে তাঁর বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে বিল্লাল তিথীর দুই হাত খাটের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ফেলেন। এরপর ধারালো দা দিয়ে তাঁর বাম হাতের কব্জিতে কোপ দেন। এতে কব্জি বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর বিল্লাল নিজেই আহত স্ত্রীকে নিয়ে রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে স্বামী ও আহত গৃহবধূর মা তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে নিয়ে রওনা হন।

আরো পড়ুন
বেনাপোল সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, রাতে সার্চলাইটে টহল
আরো পড়ুন
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়, সংকট কাটিয়ে এগোনোর প্রত্যাশা
আরো পড়ুন
Whatsapp Image 2026 11 22 At 80225 Pm 2611221519
আরো পড়ুন
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় নড়াইলে সংঘর্ষে কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত
আরো পড়ুন
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা
আরো পড়ুন
ছাত্রলীগ আন্দোলন
আরো পড়ুন
Scroll to Top