যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিনুর গ্রেপ্তার

বনি আমিন, কালীগঞ্জ:

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিনুর গ্রেপ্তার। কালীগঞ্জ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামিনুর রহমান নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। জামিনুর রহমান দীর্ঘদিন ধরে পলাতক ছিল বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুর আড়াইটার সময় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বুজরুক মুন্দিয়া গ্রামের দীন আলীর ছেলে জামিনুর।

তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় রয়েছে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, এসআই মো. তকিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সফলভাবে অভিযান পরিচালনা করে। জানা গেছে, জামিনুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং সে দীর্ঘদিন আত্মগোপনে ছিল। পুলিশ গোপন সূত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে। আদালতের রায়ে দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে জামিনুর পলাতক ছিল।

আরো পড়ুন
মহেশপুরে ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুরে ছাত্রশিবির, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, ছাত্রশিবিরের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত, মহেশপুর
আরো পড়ুন
চন্ডিপুর ও গান্না বাজারের একমাত্র সংযোগ সড়ক
আরো পড়ুন
মাস্টার আজিজুর রহমান
আরো পড়ুন
কালীগঞ্জে ইসলামী ছাত্রশিবির
আরো পড়ুন
কালীগঞ্জে নলভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নতুন ভবন বরাদ্দ, মতবিনিময় সভা ও সংবর্ধনা
আরো পড়ুন
কালীগঞ্জ উপজেলার ইতিহাস
আরো পড়ুন
Scroll to Top