মহেশপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতার আহ্বান

মহেশপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতার আহ্বান

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে ঝিনাইদহ জেলা তথ্য অফিসের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।

গণযোগাযোগ অধিদপ্তরের জিপিএমএস কর্মপরিকল্পনার আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সরকারের নির্বাচনি ইশতেহারের বিভিন্ন প্রতিশ্রুতি এবং সামাজিক সচেতনতামূলক নানা বিষয় তুলে ধরা হয়।

ঝিনাইদহ জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু-সাঈদ, মহেশপুর আরডিসি সংস্থার নির্বাহী প্রধান মো. আব্দুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কামাল আজাদ এবং সাবেক বিজিবি সার্জেন্ট অফিসার মো. মতিয়ার রহমান।

এ সময় জেলা তথ্য অফিসের সহকারী প্রশান্ত বিশ্বাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদুর রহমান, নাসরিন খাতুন, ছমির উদ্দীন, আব্দুল হালিম চঞ্চলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ডেঙ্গু প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধের চর্চা, মানব পাচার, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, সচেতন ও সুন্দর সমাজ গঠনে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়েদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে পরিবার, বিশেষ করে মায়েদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে পরিবার থেকে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়ালিউল্লাহ।

আরো পড়ুন
Img 20261101 Wa00011
আরো পড়ুন
Untitled 6 1793538895
Image 416286
1 29c3b0
আরো পড়ুন
Bangladesh Bank Jporman
আরো পড়ুন
Ontora Tati
আরো পড়ুন
Scroll to Top