প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

ঝিনাইদহে রাশেদ খাঁনের মন্তব্য
এনসিপি নতুন ব্যবস্থার নামে প্রতারণার রাজনীতি করছে

স্টাফ রিপোর্টার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশে নতুন রাজনীতির কথা বলে প্রকৃতপক্ষে প্রতারণার রাজনীতি প্রতিষ্ঠা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, এনসিপির পেছনের চালিকাশক্তি হিসেবে কাজ করছে জামায়াতে ইসলামী। জামায়াত কৌশলগত রাজনীতিতে বেশ সুচতুর। একদিকে তারা স্থানীয় পর্যায়ে বিএনপির সাথে সুসম্পর্ক বজায় রাখছে, আবার সংসদ চলাকালে প্রধানমন্ত্রীর প্রশংসা করছে। অন্যদিকে, মাঠপর্যায়ে আন্দোলনের হুমকি দেওয়ার পাশাপাশি এনসিপির মাধ্যমে বিরোধী মতের নেতাদের কটু কথা বলাচ্ছে।

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, এনসিপি নেতারা যদি রাজনৈতিক স্থিতিশীলতা ও সুস্থ পরিবেশ বিনষ্ট করতে চান, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। যেকোনো ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলার প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ ও জেলা প্রশাসক নোমান হোসেন সহ একাধিক সরকারি কর্মকর্তা বক্তব্য দেন। সভায় জেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও বিদ্যমান সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। রাশেদ খাঁন স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

আরো পড়ুন
হরিণাকুণ্ডুতে শ্রমিক ছাড়াই ভেকু দিয়ে খাল খনন, অর্থ আত্মসাৎ ও সেচ সংকটে কৃষকেরা
আরো পড়ুন
বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা তুললে পুলিশে দেওয়ার হুঁশিয়ারি রাশেদ খানের
আরো পড়ুন
দুই দিনের সরকারি সফরে ঝিনাইদহে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান; আয়োজন করা হয়েছে সংবর্ধনা
আরো পড়ুন
জাতীয় কাবাডিতে শৈলকুপার তিন কিশোরীর বাজিমাত, ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া
আরো পড়ুন
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়
আরো পড়ুন
কালীগঞ্জে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের বরাদ্দপত্র হস্তান্তর
আরো পড়ুন
Scroll to Top