ঝিনাইদহে যুবদলের

ঝিনাইদহে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ

Thank you for reading this post, don't forget to subscribe!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে ঝিনাইদহ শহরের শিল্পকলা একাডেমির সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে পায়রা চত্বর হয়ে কেসি কলেজ প্রদক্ষিণ করে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় ড্যাবের সহ-সাংগঠনিক সম্পাদক ডা. ইব্রাহিম রহমান বাবু। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা যুবদলের সহসভাপতি ইনসান আলী।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক যুগ্ম আহ্বায়ক শোয়েব রহমান বাপ্পি, ঝিনাইদহ জেলা যুবদলের শিল্পবিষয়ক সম্পাদক আসলাম হোসেন, সহ-আইন সম্পাদক আবু সালেহ, সহ-সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ উজ্জ্বল এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন খান।

এ ছাড়া জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মেহেদী হাসান ও মতিন খান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, মোহাম্মদ আল-আমিন, উল্লাস লস্কর ও সোহেল খান এবং সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার নাহিদ হাসানসহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা র‍্যালিতে অংশ নেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে ঝিনাইদহ শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আরো পড়ুন
ঝিনাইদহে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার অভিযোগে কর্মচারী আটক
ঝিনাইদহের ব্যবসায়ী সুলতান হত্যা মামলায় ১৩ বছর পর প্রধান আসামি গ্রেপ্তার
ঝিনাইদহে দুই সাংবাদিকের ওপর হামলা, চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার
মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১২
ঝিনাইদহের সীমান্তে ৩ ভারতীয়সহ আটক ৯
সিপিবি কার্যালয়ে হামলা ও বীর মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঝিনাইদহে মশাল মিছিল
Scroll to Top