ঝিনাইদহে নবনিযুক্ত কনস্টেবলদের ব্যবহারিক প্রশিক্ষণ, পুলিশ সুপার মনজুর মোরশেদের উদ্বোধন

ঝিনাইদহে নবনিযুক্ত কনস্টেবলদের ব্যবহারিক প্রশিক্ষণ, পুলিশ সুপার মনজুর মোরশেদের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে নবনিযুক্ত কনস্টেবলদের ব্যবহারিক প্রশিক্ষণ, পুলিশ সুপার মনজুর মোরশেদের উদ্বোধন। ঝিনাইদহ পুলিশ লাইন্সে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের (টিআরসি) জন্য ৫ দিনব্যাপী ব্যবহারিক ও ওরিয়েন্টেশন প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (৭ জুলাই) এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম।

প্রশিক্ষণে কনস্টেবলদের পেশাগত শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ, জনসেবামূলক আচরণ, অস্ত্রচালনা, মানবাধিকার, আইন-বিধিবিধানসহ বিভিন্ন বিষয়ের ওপর ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার বলেন, নবনিযুক্ত সদস্যদের সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব পুলিশ সদস্য হিসেবে গড়ে উঠতে হবে। ব্যবহারিক প্রশিক্ষণ সে পথের প্রথম ধাপ।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।

Share this news as a Photo Card

আরো পড়ুন
কোটচাঁদপুরে শিক্ষিকার স্বর্ণালংকার লুটের ঘটনায় অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেফতার
আরো পড়ুন
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ইছামতী নদী থেকে উদ্ধার হওয়া সুদূর আফগানিস্তানের নাগরিক হাসমত মোহাম্মদীর মরদেহ দাফনের পৌনে পাঁচ মাস পর
আরো পড়ুন
শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক
আরো পড়ুন
পরিচালনা পর্ষদের সভাপতি হামিদুল ইসলাম হামিদ;
আরো পড়ুন
আত্মহত্যার মামলায় দেশের ৯ নম্বরে ঝিনাইদহ, শীর্ষে যশোর ও ৭ম কুষ্টিয়া
আরো পড়ুন
ঝিনাইদহে আবহাওয়া বদলে নিউমোনিয়া
আরো পড়ুন
07 July 2025

ঝিনাইদহে নবনিযুক্ত কনস্টেবলদের ব্যবহারিক প্রশিক্ষণ, পুলিশ সুপার মনজুর মোরশেদের উদ্বোধন

jhenedarkagoj.com |
Jhenedarkagoj
@Jhenedarkagoj
Scroll to Top