ঝিনাইদহের মহেশপুর

ঝিনাইদহ সীমান্তে ভারতে যাওয়ার সময় দালালসহ আটক ৪

ঝিনাইদহ মহেশপুর প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে এক দালালসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ভারতীয় কীটনাশক ও ওষুধ জব্দ করা হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।বিজিবি জানায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটের দিকে নতুনপাড়া বিওপির একটি দল সীমান্ত পিলার ৬৬/৭-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। অভিযানের সময় একটি আমবাগানে পরিত্যক্ত অবস্থায় ২০০ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়।

এদিকে, খোসালপুর বিওপির একটি টহল দল যোশপুর গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন বাংলাদেশি নাগরিক ও এক দালালকে আটক করে।

আটক দালালের নাম বিল্লাল হোসেন (৩৫)। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা। 

আটক তিন বাংলাদেশি হলেন— কুমিল্লার সায়েদ আলম (২২) ও সাব্বির হোসাইন (২৩) ও চাঁদপুরের মো. মাহমুদুল হাসান (২১)। এ সময় তাদের কাছ থেকে একটি ইজিবাইক জব্দ করা হয়।

অন্যদিকে, শুক্রবার ভোরে যাদবপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ৬৫৩ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করে বিজিবি। অভিযানে বেতবাড়িয়া এলাকার একটি খেতের পাশ থেকে ওষুধগুলো উদ্ধার করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা মালামাল ও ইজিবাইকসহ আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন
ঝিনাইদহে মাটিবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু জাকিয়ার
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন
ঝিনাইদহে সামাজিক আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায়
Scroll to Top